৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৭
সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব -
- অস্তিত্ববাদ
- অভিব্যক্তিবাদ
- পরাবাস্তববাদ
- দ্বৈতাদ্বৈতবাদসঠিক উত্তর
উত্তর: (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ
ব্যাখ্যা
সেলিম আল দীন তাঁর শিল্পাদর্শে দ্বৈতাদ্বৈতবাদী ছিলেন। তিনি পাশ্চাত্য শিল্পের বিভাজন অস্বীকার করে বাঙালির নন্দতত্ত্বের আলোকে এই 'দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব' প্রবর্তন করেন।
সেলিম আল দীন:
- জন্ম ১৯৪৯ সালে ফেনী জেলার সোনাগাজীতে; বাংলা নাট্যসাহিত্যের আধুনিক পর্বের অন্যতম নাট্যকার।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা; ১৯৮৬ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।
- মুক্তিযুদ্ধ-উত্তর কালে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার গঠন করেন।
- গ্রন্থ: মধ্যযুগের বাঙলা নাট্য, বাঙলা নাট্যকোষ, কবি ও তিমি (কাব্য), অমৃত উপাখ্যান (উপন্যাস)।
- 'থিয়েটার স্টাডিজ' পত্রিকার সম্পাদক ছিলেন।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোনটি উপন্যাস নয়?৪৪তম বিসিএস
- কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?৩৮তম বিসিএস
- মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?৩৬তম বিসিএস
- 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-৩৬তম বিসিএস
- ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?৩৪তম বিসিএস
- কুলীন কুলসর্বস্ব নাটকটি কার লেখা?৩৪তম বিসিএস
গদ্যসাহিত্যের বিকাশ: গল্প, উপন্যাস ও নাটক: সব প্রশ্ন ও উত্তর →