৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৪
'বেতার, বিপত্নীক'-শব্দ দুটি কোন্ সমাসের উদাহরণ?
- নঞ তৎপুরুষ, বহুব্রীহিসঠিক উত্তর
- কর্মধারয়, বহুব্রীহি
- অব্যয়ীভাব, তৎপুরুষ
- তৃতীয়া তৎপুরুষ, দ্বিগু সমাস
উত্তর: (ক) নঞ তৎপুরুষ, বহুব্রীহি
ব্যাখ্যা
নঞ তৎপুরুষ: না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে গঠিত তৎপুরুষ সমাস। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর, নয় এক = অনেক।
'বেতার': ব্যাসবাক্য 'নেই তার যার'। বিভিন্ন সূত্র অনুযায়ী 'বেতার' নঞ বহুব্রীহি সমাস। তবে অপশন বিবেচনায় নেতিবাচক অর্থের কারণে নঞ তৎপুরুষ ধরা হয়েছে।
বহুব্রীহি: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়।
'বিপত্নীক': বি (বিগত) হয়েছে পত্নী যার - বহুব্রীহি সমাস। বহুব্রীহিতে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী থাকলে 'ক' যুক্ত হয়। যেমন: অপুত্রক, সস্ত্রীক, সুতরাং বিপত্নীক।
একই টপিকের আরও প্রশ্ন
- 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?৪৬তম বিসিএস
- 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?৪৪তম বিসিএস
- 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?৪৩তম বিসিএস
- উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?৪১তম বিসিএস
- 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?৩৮তম বিসিএস
- 'জলে-স্থলে' কী সমাস?৩৭তম বিসিএস