৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৫

'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?

  1. দ্বন্দ্ব
  2. বহুব্রীহি
  3. নিত্য
  4. উপপদ তৎপুরুষসঠিক উত্তর

উত্তর: (ঘ) উপপদ তৎপুরুষ

ব্যাখ্যা

‘নীলকর’ (নীল চাষ করে যে) উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। কৃদন্ত পদের সঙ্গে উপপদের সমাস হলে উপপদ তৎপুরুষ হয়; এখানে পূর্বপদ সাধারণত বিশেষ্য।

তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি লোপ পেয়ে হয়; পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন: ছায়া দ্বারা শীতল = ছায়াশীতল; ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস।

উপপদ তৎপুরুষের আরো উদাহরণ: জাদুকর, ধামাধরা, শিরোধার্য, পকেটমার, দ্রুতগামী।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সমাস (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সমাস: সব প্রশ্ন ও উত্তর →