৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- শশব্যস্তসঠিক উত্তর
- কালচক্র
- পরাণপাখি
- বহুব্রীহি
উত্তর: (ক) শশব্যস্ত
ব্যাখ্যা
উপমান কর্মধারয়ে উপমান (যার সঙ্গে তুলনা করা হয়) ও গুণবাচক শব্দের সমাস হয়। শশের মতো ব্যস্ত = শশব্যস্ত।
আরও উদাহরণ: কাজলের মতো কালো = কাজলকালো; কুসুমের ন্যায় কোমল = কুসুমকোমল।
রূপক কর্মধারয়: উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয়। যেমন: কালচক্র, প্রাণপাখি, বিষাদসিন্ধু, মনমাঝি।
বহুব্রীহি: সমস্যমান কোনো পদের অর্থ না বুঝিয়ে অন্য পদকে বোঝায়। যেমন: বহু ব্রীহি আছে যার = বহুব্রীহি (ধানের অধিকারী)।
একই টপিকের আরও প্রশ্ন
- 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?৩৮তম বিসিএস
- 'জলে-স্থলে' কী সমাস?৩৭তম বিসিএস
- 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?৩৭তম বিসিএস
- বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?৩৬তম বিসিএস
- 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?৩৫তম বিসিএস
- সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?৩১তম বিসিএস