৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৫

কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?

  1. সে বই পড়ছে।
  2. সে গভীর চিন্তায় মগ্ন।
  3. আজ এমন ঘুম ঘুমিয়েছি!সঠিক উত্তর
  4. সে খেলা করছে।

উত্তর: (গ) আজ এমন ঘুম ঘুমিয়েছি!

ব্যাখ্যা

সমধাতুজ কর্ম: ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে গঠিত হলে সেই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে।

যেমন: 'আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি' - কর্ম 'ঘুম' ও ক্রিয়া 'ঘুমিয়েছি' একই ধাতু √ঘুম্ থেকে এসেছে।

  • 'বই পড়ছে' - বই ও √পড়্ এর মধ্যে সম্পর্ক নেই।
  • 'মগ্ন' - এখানে সমধাতুজ কর্ম নেই।
  • 'খেলা করছে' - খেলা ও √কৃ একই ধাতু নয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৮১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ধাতু ও প্রত্যয় (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ধাতু ও প্রত্যয়: সব প্রশ্ন ও উত্তর →