৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩

কোন্ কবি 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন?

  1. আল মাহমুদ
  2. হেলাল হাফিজ
  3. নির্মলেন্দু গুণ
  4. শামসুর রাহমানসঠিক উত্তর

উত্তর: (ঘ) শামসুর রাহমান

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধকালে কবি শামসুর রাহমান 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।

এই ছদ্মনামে তিনি 'বন্দী শিবির থেকে' (১৯৭২) কাব্যগ্রন্থ রচনা করেন। গ্রন্থের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ সময়ে লেখা এবং গ্রন্থটি মুক্তিযুদ্ধের শহীদদের উৎসর্গ করা হয়।

শামসুর রাহমান:

  • কবি ও সাংবাদিক; জন্ম ১৯২৯ সালে পুরান ঢাকায়।
  • প্রথম কাব্য 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)।
  • দ্বিতীয় কাব্য 'রৌদ্র করোটিতে', যার জন্য আদমজী পুরস্কার পান।
  • 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যটি আবহমান বাংলার শহীদদের উদ্দেশে উৎসর্গিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শামসুর রাহমান (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শামসুর রাহমান: সব প্রশ্ন ও উত্তর →