৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৭

পারমাণবিক চুল্লিতে 'মডারেটরের' প্রাথমিক কাজ হলো:

  1. অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
  2. চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
  3. দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানোসঠিক উত্তর
  4. ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান

উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো

ব্যাখ্যা

ফিশনে উৎপন্ন নিউট্রন উচ্চ গতিসম্পন্ন, অথচ ইউরেনিয়াম-২৩৫ নিউক্লিয়াসকে আঘাত করে নতুন ফিশন শুরু করতে ধীরগতির বা তাপীয় নিউট্রন বেশি কার্যকর। মডারেটর ইলাস্টিক কলিশনের মাধ্যমে নিউট্রনের গতি কমিয়ে ফিশন উপযোগী করে, ফলে চেইন রিঅ্যাকশন বজায় থাকে।

নিউক্লিয় রিঅ্যাকটর:

ইউরেনিয়ামকে তাপীয় নিউট্রন দিয়ে আঘাত করলে ভারী নিউক্লিয়াসটি প্রায় সমান দুটি নিউক্লিয়াসে ভেঙে যায় এবং প্রচুর শক্তি নির্গত হয়।

\[ ^{235}_{92}\mathrm{U} + \,^1_0\mathrm{n} \to \left[^{236}_{92}\mathrm{U}\right]^{*} \to \,^{141}_{56}\mathrm{Ba} + \,^{92}_{36}\mathrm{Kr} + 3\,^1_0\mathrm{n} + h\nu \]

  • ফিশন থেকে উৎপন্ন তাপশক্তিকে নিয়ন্ত্রিতভাবে তড়িৎশক্তিতে রূপান্তর করার ব্যবস্থাকে নিয়ন্ত্রিত বিভাজন বা নিউক্লিয় রিঅ্যাকটর বলা হয়।
  • মডারেটর: যেসব পদার্থের মধ্য দিয়ে উচ্চ গতির নিউট্রন মন্দীভূত হয়ে তাপীয় নিউট্রনে পরিণত হয়।
  • বহুল প্রচলিত দুটি মডারেটর: ভারী জল \(\mathrm{D_2O}\) এবং গ্রাফাইট। সাধারণত ভারী পানি ব্যবহার করা হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →