৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৫
একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-
- হোল
- ইলেকট্রনসঠিক উত্তর
- প্রোটন
- আয়ন
উত্তর: (খ) ইলেকট্রন
ব্যাখ্যা
ইলেকট্রন হলো NPN ট্রানজিস্টরের প্রধান চার্জ বাহক, কারণ এর দুটি N-type স্তরে ইলেকট্রনের আধিক্য থাকে। হোল হলো P-type পদার্থের প্রধান বাহক।
ট্রানজিস্টর: Transfer ও Resistor শব্দের সমন্বয়ে গঠিত। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লে ট্রানজিস্টর আবিষ্কার করেন; এজন্য ১৯৫৬ সালে তাঁরা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেত বিবর্ধন করতে এবং উচ্চগতির সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
NPN ট্রানজিস্টরের কার্যক্রম: এমিটার-বেস জাংশনে সম্মুখী ও কালেক্টর-বেস জাংশনে বিমুখী বায়াস দেওয়া হয়। এমিটার থেকে ইলেকট্রন বেসে প্রবেশ করে। বেস পাতলা ও হালকাভাবে ডোপড হওয়ায় প্রায় ৫% ইলেকট্রন হোলের সাথে মিলিত হয়ে বেস প্রবাহ সৃষ্টি করে, আর প্রায় ৯৫% ইলেকট্রন কালেক্টরে পৌঁছে কালেক্টর প্রবাহ গঠন করে। ফলে এমিটার প্রবাহ দিয়ে কালেক্টর প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
NPN ট্রানজিস্টরের ভেতরে এবং সংযোগ তারে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের মাধ্যমে হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- তরঙ্গের বেলায় কোন্টি সত্য?৪৭তম বিসিএস
- হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?৪৭তম বিসিএস
- আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?৪৭তম বিসিএস
- প্রকৃতিতে মৌলিক বল কয়টি?৪৬তম বিসিএস
- কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?৪৬তম বিসিএস
- ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-৪৬তম বিসিএস