৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩২

হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?

  1. স্যার জগদীশ চন্দ্র বসু
  2. সত্যেন্দ্র নাথ বসুসঠিক উত্তর
  3. প্রফেসর জামাল নজরুল ইসলাম
  4. ড. কুদরত-ই-খুদা

উত্তর: (খ) সত্যেন্দ্র নাথ বসু

ব্যাখ্যা

বাংলাদেশি বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বসু ১৯২৪ সালে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্ব দেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একশ্রেণির মৌলিক কণাকে বোসন (Boson) বলা হয়।

বোসন (Boson):

  • বলবাহী কণাগুলোই বোসন। এদের স্পিন পূর্ণসংখ্যা (0, 1 ইত্যাদি)।
  • বোসন পাউলির বর্জন নীতি মানে না।
  • গেজ বোসন (স্পিন 1): গ্লুওন (সবল নিউক্লিয় বল), ফোটন (তড়িৎচুম্বকীয় বল), W ও Z বোসন (দুর্বল নিউক্লিয় বল)। গ্লুওন ও ফোটনের ভর শূন্য; W ও Z বোসনের ভর আছে।
  • হিগস বোসন: স্পিন 0, তবে ভর আছে। এটি ঈশ্বর কণা (God's Particle) নামে পরিচিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →