৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২০

MRI কোন্ নীতিতে কাজ করে?

  1. শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে
  2. তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে
  3. শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমেসঠিক উত্তর
  4. উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে

উত্তর: (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে

ব্যাখ্যা

MRI (Magnetic Resonance Imaging) শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের বিস্তারিত ছবি তৈরি করে। এটি নিউক্লিয় চৌম্বক অনুনাদের নীতিতে কাজ করে।

মনে রাখার বিষয়:

  • এতে এক্স-রে বা অন্য কোনো বিকিরণ ব্যবহার করা হয় না, তাই এটি নিরাপদ পদ্ধতি।
  • শরীরের হাইড্রোজেন পরমাণুর প্রোটন থেকে প্রাপ্ত সংকেত কম্পিউটারের সাহায্যে ছবিতে রূপান্তর করা হয়।
  • পায়ের গোড়ালির মচকানো, পিঠের ব্যথা, ব্রেন ও মেরুরজ্জুর পরীক্ষায় এমআরআই ব্যবহৃত হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →