৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৩
কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু কী?
- ওজোনস্তরের ক্ষয় হ্রাস
- জৈব নিরাপত্তা
- জীববৈচিত্র্যের সুরক্ষা
- গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসসঠিক উত্তর
উত্তর: (ঘ) গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। এটি এ বিষয়ে প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে এবং শিল্পোন্নত দেশগুলোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে।
- স্বাক্ষর: ১১ ডিসেম্বর ১৯৯৭, কিয়োটো, জাপান; কার্যকর: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
- স্বাক্ষরকারী ৮৩টি, অনুমোদনকারী ১৯২টি দেশ।
- UNFCCC-এর অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- লক্ষ্য: ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস ৫.২% কমানো।
- ছয়টি গ্যাস: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।
- 'কার্বন ক্রেডিট' ব্যবস্থা চালু করে, যাতে এক দেশ অন্য দেশের নির্গমন হ্রাসের প্রচেষ্টা কিনতে বা বিক্রি করতে পারে।
অন্যান্য: ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল; জীববৈচিত্র্য ও জৈব নিরাপত্তায় কার্টাগেনা প্রটোকল।
একই টপিকের আরও প্রশ্ন
- কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?৪৬তম বিসিএস
- জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-৪৬তম বিসিএস
- 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?৪৬তম বিসিএস
- দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল -৪৬তম বিসিএস
- বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?৪৪তম বিসিএস
- ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:৪১তম বিসিএস