৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৬

জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-

  1. কার্টাগেনা প্রটোকলসঠিক উত্তর
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কিয়াটো প্রটোকল
  4. প্যারিস চুক্তি

উত্তর: (ক) কার্টাগেনা প্রটোকল

ব্যাখ্যা

জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity)। এর খসড়া কলম্বিয়ার কার্টাগেনা শহরে অনুমোদিত হয়।

  • স্বাক্ষরিত: ২৯ জানুয়ারি ২০০০; কার্যকর: ১১ সেপ্টেম্বর ২০০৩।
  • স্বাক্ষরকারী দেশ ১০৩টি; অনুমোদনকারী ১৭৩টি।
  • বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যান্য চুক্তি:

  • মন্ট্রিল প্রটোকল: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ কানাডার মন্ট্রিলে গৃহীত; ১ জানুয়ারি ১৯৮৯ থেকে কার্যকর। ওজোন স্তর হ্রাসকারী রাসায়নিকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে।
  • কিয়োটো প্রটোকল: ১১ ডিসেম্বর ১৯৯৭ জাপানের কিয়োটো শহরে গৃহীত; গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে রাষ্ট্রগুলোকে দায়বদ্ধ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন: সব প্রশ্ন ও উত্তর →