৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১২
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
- ৫%
- ৩%
- ১%সঠিক উত্তর
- ২%
উত্তর: (গ) ১%
ব্যাখ্যা
'The One Big Beautiful Bill Act'-এ যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রেরণে ১% কর ধার্য করা হয়েছে।
- প্রস্তাব ছিল প্রথমে ৫%, পরে ৩.৫%; সর্বশেষ চূড়ান্ত হার ১%।
- বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয় বিল।
- সিনেটে ১ জুলাই ২০২৫ পাস; প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটে পাস; ৪ জুলাই ২০২৫ স্বাক্ষরিত।
- অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ১৭৮ বিলিয়ন ডলার; সামরিক খাতে ১৫৩ বিলিয়ন ডলার ব্যয়।
- জীবাশ্ম জ্বালানি খাতে ব্যয় বাড়ানো হয়েছে এবং ইলেকট্রিক গাড়িতে ছাড় বন্ধ করা হচ্ছে।