৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৩

২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:

  1. আপদ ঝুঁকি হ্রাস
  2. জলবায়ু পরিবর্তন হ্রাসসঠিক উত্তর
  3. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
  4. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

উত্তর: (খ) জলবায়ু পরিবর্তন হ্রাস

ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি (২০১৫) মূলত জলবায়ু পরিবর্তন হ্রাসের আন্তর্জাতিক চুক্তি।

  • ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে স্বাক্ষরিত; কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
  • বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা।
  • ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ প্রাকৃতিক শোষণের পর্যায়ে নামানো।
  • প্রতি ৫ বছর অন্তর প্রতিটি দেশের ভূমিকা পর্যালোচনা।
  • ধনী দেশগুলোর 'জলবায়ু তহবিল' দিয়ে গরিব দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন: সব প্রশ্ন ও উত্তর →