৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৫

দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল -

  1. জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণসঠিক উত্তর
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
  3. ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
  4. মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ

উত্তর: (ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

ব্যাখ্যা

◉ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ বিষয়ে প্রায় ২০০ দেশ একমত হয়; এটিই কপ-২৮ এর মূল ফোকাস ছিল।

কপ-২৮:
- ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন, ৩০ নভেম্বর - ১৩ ডিসেম্বর ২০২৩।
- প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

COP সম্পর্কে:
- COP = Conference of the parties।
- ১৯৯২ সালের UNFCCC এর অধীনে; ১৯৯৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- কপ-২৭ মিশরে, কপ-২৯ আজারবাইজানে, কপ-৩০ ব্রাজিলের বেলেম ডো প্যারায়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন: সব প্রশ্ন ও উত্তর →