৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮২

'শূন্যপূরাণের' রচয়িতা -

  1. রামাই পণ্ডিতসঠিক উত্তর
  2. হলায়ূধ মিশ্র
  3. কাহ্নপা
  4. কুক্কুরীপা

উত্তর: (ক) রামাই পণ্ডিত

ব্যাখ্যা

শূন্যপুরাণ রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।

  • গদ্যপদ্যে মিশ্রিত, একপ্রকার চম্পুকাব্য; ধর্মপূজাপদ্ধতি বিষয়ক।
  • ৫১টি অধ্যায়; প্রথম ৫টি সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত।
  • রচনাকাল: ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে, কারো মতে।
  • নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে 'শূন্যপুরাণ' নামে প্রকাশ করেন।

অন্যান্য লেখক:

  • হলায়ূধ মিশ্র: লক্ষ্মণ সেনের সভাকবি, চম্পূকাব্য 'সেক শুভোদয়া'।
  • কাহ্নপা: চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা।
  • কুক্কুরীপা: চর্যাপদের মহিলা কবি হিসেবে অনুমিত, ৩টি পদ রচনা করেন।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →