৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

  1. রসুল বিজয়সঠিক উত্তর
  2. মক্কা বিজয়
  3. রসুলচরিত
  4. মক্কানামা

উত্তর: (ক) রসুল বিজয়

ব্যাখ্যা

কবি জৈনুদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ 'রসুলবিজয়'।

  • জৈনুদ্দীন (১৫শ শতক) সুফি ধারার অনুসারী; তাঁর পীর ছিলেন শাহ্ মোহাম্মদ খান।
  • পৃষ্ঠপোষক ছিলেন গৌড়ের যুবরাজ ইছপ খান (ইউসুফ খান), যিনি পরে সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ (১৪৭৪-৮২) হন।
  • রসুলবিজয় একটি যুদ্ধবিষয়ক কাহিনীকাব্য; হযরত মুহাম্মদ (স.) ও ইরাকাধিপতি জয়কুমের যুদ্ধ এর বিষয়।
  • একই সময়ে মালাধর বসু 'শ্রীকৃষ্ণবিজয়' রচনা করেন; এ দুটি কাব্য যথাক্রমে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →