৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

  1. দৌলত উজির বাহরাম খাঁ
  2. সাবিরিদ খাঁ
  3. সৈয়দ সুলতান
  4. সৈয়দ নূরুদ্দীনসঠিক উত্তর

উত্তর: (ঘ) সৈয়দ নূরুদ্দীন

ব্যাখ্যা

সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্য রচনা করেননি; তিনি ইসলাম ধর্মীয় বিষয়ের কবি।

  • জঙ্গনামা হলো যুদ্ধবিষয়ক কাব্য, যার মূল বিষয় হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধ; বিশেষভাবে কারবালার যুদ্ধ।
  • দৌলত উজির বাহরাম খান: 'জঙ্গনাম বা মক্তুল হোসেন'।
  • সাবিরিদ খাঁ: 'হানিফা-কয়রাপরী'।
  • সৈয়দ সুলতান: 'জয়কুম রাজার লড়াই'।
  • সৈয়দ নূরুদ্দীনের চারটি কাব্য: দাকায়েকুল হেকায়েক, রাহাতুল কুলব বা কেয়ামতনামা, বুরহানুল আরেফিন, মুসার সওয়াল।
  • কারবালা-কেন্দ্রিক কাব্যের অপর নাম মর্সিয়া সাহিত্য।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →