৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৩
বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
- শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
- বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
- চর্যাপদের প্রাপ্তিস্থান
- শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থানসঠিক উত্তর
উত্তর: (ঘ) শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
ব্যাখ্যা
বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কৃত হওয়ায় গ্রামটি উল্লেখযোগ্য।
শ্রীকৃষ্ণকীর্তন:
- মধ্যযুগের প্রথম বাংলা কাব্য হিসেবে স্বীকৃত।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পুঁথিটি আবিষ্কার করেন; ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।
- কবি: বড়ু চণ্ডীদাস (ভণিতায় 'চণ্ডীদাস' ও 'বড়ু চণ্ডীদাস')।
- বিষয়: রাধাকৃষ্ণের প্রণয়লীলা; মূল কাহিনি ভাগবত থেকে, প্রভাব আছে জয়দেবের গীতগোবিন্দের।
- প্রধান চরিত্র: কৃষ্ণ, রাধা, বড়াই।
- ১৩ খণ্ডে ৪১৮টি পদে বিন্যস্ত; খণ্ডগুলো: জন্ম, তাম্বূল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালিয়দমন, যমুনা, হার, বাণ, বংশী ও বিরহ খণ্ড।