৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

  1. শশাঙ্কদেবের
  2. লক্ষ্মণ সেনেরসঠিক উত্তর
  3. যশোবর্মনের
  4. হর্ষবর্ধনের

উত্তর: (খ) লক্ষ্মণ সেনের

ব্যাখ্যা

জয়দেব ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম।

  • পঞ্চরত্নের অন্য চারজন: গোবর্ধন আচার্য, শরণ, ধোয়ী (নধোয়ী) ও উমাপতিধর।
  • জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
  • 'গীতগোবিন্দম্' রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত, এটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
  • গ্রন্থটি ১২ সর্গে বিভক্ত; এতে ২৮৬টি শ্লোক ও ২৪টি গীত আছে।
  • জয়দেবের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুবিল্ব (কেঁদুলি) গ্রামে।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →