৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৪

ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB = AC। যদি E এবং F, AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF ∥ BC হয়, তাহলে \(\angle A + \angle AFE = ?\)

  1. ১৩২°সঠিক উত্তর
  2. ১৮০°
  3. ১০৮°
  4. ১৬০°

উত্তর: (ক) ১৩২°

ব্যাখ্যা

ABCEF48°48°48°
দেওয়া আছে,∠B = ৪৮° এবং AB = AC
সুতরাং, ∠ B = ∠C = ৪৮°
আবার,  EF||BC এবং AC ছেদক
 ∠C = ∠AFE [অনুরূপ কোণ]
অতএব, ∠ AFE = ৪৮°
এখানে, ∠ A +∠ B + ∠C = ১৮০°
→ ∠A + ৪৮° + ৪৮° = ১৮০°
→ ∠A = ১৮০° – ৯৬°
: ∠A = ৮৪°
সুতরাং ∠A +  ∠AFE = ৮৪° + ৪৮° = ১৩২°
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ত্রিভুজ (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ত্রিভুজ: সব প্রশ্ন ও উত্তর →