৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮১

একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?

  1. √2
  2. √3সঠিক উত্তর
  3. ২
  4. ৩

উত্তর: (খ) √3

ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = \(\frac{\sqrt{3}}{4} \times 2^2 = \sqrt{3}\) বর্গ সে.মি.।

ত্রিভুজের ক্ষেত্রফল = \(\frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা} = \frac{1}{2} \times 2 \times x = x\)

সুতরাং \(x = \sqrt{3}\)।

মনে রাখো: সমবাহু ত্রিভুজের উচ্চতা = \(\frac{\sqrt{3}}{2} \times \text{বাহু}\)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ত্রিভুজ (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ত্রিভুজ: সব প্রশ্ন ও উত্তর →