৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা' - এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
- অপহ্নুতিসঠিক উত্তর
- যমক
- অর্থোন্নতি
- অভিযোজন
উত্তর: (ক) অপহ্নুতি
ব্যাখ্যা
অপহ্নুতি: উপমেয়কে নিষেধ বা গোপন করে উপমানকে প্রতিষ্ঠা করলে অপহ্নুতি অলংকার হয়।
এখানে উপমেয় 'জল' ও উপমান 'অশ্রু'। 'না' অব্যয় দিয়ে জলকে অস্বীকার করে অশ্রুকে প্রতিষ্ঠা করা হয়েছে।
নিষেধের দুটি উপায়:
- না, নহে, নয় প্রভৃতি না-সূচক অব্যয় ব্যবহার (উপমান ও উপমেয় পৃথক বাক্যে থাকে)।
- ব্যাজ, ছল, ছলনা, ছদ্ম প্রভৃতি সত্য গোপনকারী শব্দ ব্যবহার (উপমান ও উপমেয় একই বাক্যে থাকে)।
উদাহরণ: 'মেয়ে ত নয়, হলদে পাখির ছা' (জসীম উদ্দীন); 'নারী নহ, কাব্য তুমি' (বুদ্ধদেব বসু)।
একই টপিকের আরও প্রশ্ন
- 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি?৪৪তম বিসিএস
- 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।' - এই মনোবাঞ্ছাটি কার?৪৪তম বিসিএস
- 'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?৪৪তম বিসিএস
- 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-৪৪তম বিসিএস
- 'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-৪৪তম বিসিএস
- 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?৪০তম বিসিএস