৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯

'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?

  1. চণ্ডীচরণ মুনশী
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মদনমোহন তর্কালঙ্কারসঠিক উত্তর

উত্তর: (ঘ) মদনমোহন তর্কালঙ্কার

ব্যাখ্যা

'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' পঙ্‌ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার-এর 'আমার পণ' কবিতার অংশ।

  • জন্ম: নদীয়া জেলার বিল্বগ্রাম (পশ্চিমবঙ্গ)।
  • পারিবারিক উপাধি চট্টোপাধ্যায়, প্রাপ্ত উপাধি তর্কালঙ্কার।
  • শিশু শিক্ষা (১৮৪৯ ও ১৮৫৩): শিশুদের উপযোগী গ্রন্থ।
  • 'পাখী সব করে রব রাতি পোহাইল' তাঁর রচনা।
  • মৌলিক কাব্যগ্রন্থ: রসতরঙ্গিণী (১৮৩৪), বাসবদত্তা (১৮৩৬)।

একই টপিকের আরও প্রশ্ন

সাহিত্যের চরিত্র, উক্তি ও সংলাপ: সব প্রশ্ন ও উত্তর →