৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৫

'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।' - এই মনোবাঞ্ছাটি কার?

  1. ভবানন্দের
  2. ভাঁড়ুদত্তের
  3. ঈশ্বরী পাটুনীরসঠিক উত্তর
  4. ফুল্লরার

উত্তর: (গ) ঈশ্বরী পাটুনীর

ব্যাখ্যা

দেবী অন্নদা খেয়া নৌকায় নদী পার হওয়ার পর বর চাইতে বললে ঈশ্বরী পাটনী এই প্রার্থনা করে।

মনে রাখার বিষয়:

  • অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর, যিনি আঠারো শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
  • রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এই কাব্য রচিত।
  • কাব্যের তিনটি খণ্ড: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মানসিংহ কাহিনী।

একই টপিকের আরও প্রশ্ন

সাহিত্যের চরিত্র, উক্তি ও সংলাপ: সব প্রশ্ন ও উত্তর →