৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৪
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
- আবদুল কাদের
- খতিব মিয়া
- আক্কাস আলী
- আরেফ আলীসঠিক উত্তর
উত্তর: (ঘ) আরেফ আলী
ব্যাখ্যা
চাঁদের অমাবস্যা (১৯৬৪) সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা, একটি মনোসমীক্ষণমূলক উপন্যাস। এতে আরেফ আলী নামের স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর্জীবনের জটিলতা ও সামন্ত-সমাজপ্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি তুলে ধরা হয়েছে।
একটি অপরাধমূলক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়াই এই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
তাঁর অন্যান্য উপন্যাস: লালসালু (১৯৪৮), কাঁদো নদী কাঁদো, The Ugly Asian
একই টপিকের আরও প্রশ্ন
- 'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-৪৪তম বিসিএস
- 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?৪০তম বিসিএস
- 'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা' - এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?৪৪তম বিসিএস
- 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি?৪৪তম বিসিএস
- 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।' - এই মনোবাঞ্ছাটি কার?৪৪তম বিসিএস
- 'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?৪৪তম বিসিএস