৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
- বহ্নি
- আবীরসঠিক উত্তর
- বায়ুসখা
- বৈশ্বানর
উত্তর: (খ) আবীর
ব্যাখ্যা
অগ্নি (বিশেষ্য) তৎসম শব্দ। অর্থ: আগুন, তেজ, শক্তি, পরিপাক শক্তি বা ক্ষুধা, দক্ষিণ-পূর্ব কোণ।
অগ্নির সমার্থক শব্দ: হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুসখা ইত্যাদি।
আবীর (বিশেষ্য): সুগন্ধি রঞ্জক দ্রব্য, অভ্রের গুঁড়ো মেশানো রঙ, ফাগ; অস্তায়মান সূর্যের রক্তিম আভা। শব্দটি আরবি ভাষা থেকে আগত।
একই টপিকের আরও প্রশ্ন
- ‘গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারায় ‘গড্ডল' শব্দের অর্থ কী?৪৩তম বিসিএস
- “কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?৪১তম বিসিএস
- ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?৪১তম বিসিএস
- 'অভিরাম' শব্দের অর্থ কী?৪০তম বিসিএস
- অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-৪০তম বিসিএস
- 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বোঝায়-৪০তম বিসিএস