৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৬

নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

  1. কাজী আবদুল ওদুদ
  2. এস ওয়াজেদ আলিসঠিক উত্তর
  3. আবুল ফজল
  4. আবদুল কাদির

উত্তর: (খ) এস ওয়াজেদ আলি

ব্যাখ্যা

এস ওয়াজেদ আলী 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না।

মনে রাখার বিষয়:

  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালের ১৯ জানুয়ারি; কার্যক্রম চলে ১৯৩৮ সাল পর্যন্ত।
  • প্রতিষ্ঠার সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
  • মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি', অর্থাৎ অন্ধ সংস্কার ও শাস্ত্রানুগত্য থেকে মানুষের বিচারবুদ্ধির মুক্তি।
  • সংশ্লিষ্ট ব্যক্তি: আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির।
  • মুখপত্র 'শিখা' (১৯২৭); এর প্রথম সংখ্যার সম্পাদক আবুল হুসেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →