৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৬
সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-
- ০%
- ১০ - ১৫%
- ৩ - ৬%সঠিক উত্তর
- ১০০%
উত্তর: (গ) ৩ - ৬%
ব্যাখ্যা
বাস্তবক্ষেত্রে সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে রূপান্তরের কর্মদক্ষতা ৩-৬%। তাত্ত্বিকভাবে সর্বোচ্চ ১১%।
সালোকসংশ্লেষণ: সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ও তা দিয়ে কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
\[6\mathrm{CO_2}+12\mathrm{H_2O}\xrightarrow[\text{ক্লোরোফিল উৎসেচকসমূহ}]{\text{আলো}}\mathrm{C_6H_{12}O_6}+6\mathrm{O_2}+6\mathrm{H_2O}\]
- প্রয়োজনীয় উপাদান: আলো, ক্লোরোফিল, পানি ও কার্বন ডাই-অক্সাইড।
- সালোকসংশ্লেষণ হয় উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে।
- সুবিধাজনক তাপমাত্রা ২২-২৫ ডিগ্রি সেলসিয়াস।
- সূর্য থেকে আসা আলোর মাত্র ১-২% সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো, সবুজ আলোতে সবচেয়ে কম কার্যকর।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?৪০তম বিসিএস
- কার্বোহাইড্রেট C, H এবং O-এর অনুপাত কত?৪০তম বিসিএস
- খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -৪০তম বিসিএস
- নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?৩৮তম বিসিএস
- ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?৩৭তম বিসিএস
- নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?৩৭তম বিসিএস