৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৫

নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

  1. ডিএনএ বা আরএনএ থাকে
  2. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
  3. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
  4. রাইবোজোম (Ribosome) থাকেসঠিক উত্তর

উত্তর: (ঘ) রাইবোজোম (Ribosome) থাকে

ব্যাখ্যা

ভাইরাসে রাইবোজোম থাকে না, তাই এটিই সত্য নয়।

ভাইরাসের জীব বৈশিষ্ট্য:

  • নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে।
  • পোষক কোষের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে।
  • স্ফটিক বা কেলাসে রূপান্তর করা যায়।
  • জেনেটিক রিকম্বিনেশন ও মিউটেশন ঘটে।

ভাইরাসের জড় বৈশিষ্ট্য:

  • ভাইরাস অকোষীয়; সাইটোপ্লাজম, কোষ ঝিল্লী, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ও রাইবোসোম থাকে না।
  • বিপাকীয় এনজাইম ও পুষ্টি প্রক্রিয়া নেই।
  • জীবকোষের বাইরে রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উদ্ভিদবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →