৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৫

কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?

  1. ক্রোমোপ্লাস্টসঠিক উত্তর
  2. ক্লোরোপ্লাস্ট
  3. ক্রোমাটোপ্লাস্ট
  4. লিউকোপ্লাস্ট

উত্তর: (ক) ক্রোমোপ্লাস্ট

ব্যাখ্যা

প্লাস্টিড উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এর তিন ধরন: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট।

ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। এতে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, যার মিশ্রণে ফুল, পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়।

  • রঙিন ফুল, পাতা ও গাজরের মূলে পাওয়া যায়।
  • ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এর প্রধান কাজ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উদ্ভিদবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →