৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?

  1. মনসামঙ্গল
  2. মনসাবিজয়
  3. পদ্মপুরাণসঠিক উত্তর
  4. পদ্মাবতী

উত্তর: (গ) পদ্মপুরাণ

ব্যাখ্যা

বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। এই কাব্যের জন্য তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে বিশেষভাবে পরিচিত।

  • বিজয়গুপ্ত প্রাপ্ত পুঁথিভিত্তিক প্রাচীনতম মনসামঙ্গল কবি।
  • মনসামঙ্গলের অপর নাম পদ্মাপুরাণ।
  • নারায়ণ দেবের মনসামঙ্গল কাব্যের নামও পদ্মাপুরাণ।
  • বিপ্রদাস পিপিলাই রচনা করেন মনসাবিজয়।

মনসামঙ্গল:

  • মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম।
  • সাপের দেবী মনসার স্তব ও কাহিনি নিয়ে রচিত।
  • প্রধান আখ্যান: চাঁদ সওদাগরের প্রথমে মনসাকে অস্বীকার, পরে তাঁর অলৌকিক শক্তি স্বীকার করে বশ্যতা মানা।
  • দেবতা ও মানুষের দ্বন্দ্বে সামাজিক শ্রেণিবৈষম্য এবং চাঁদ-মনসার বিবাদে আর্য-অনার্য দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
  • কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।
  • চরিত্র: বেহুলা, লখিন্দর, সনকা, মনসা। মধ্যযুগের সংগ্রামী নারী চরিত্র বেহুলা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মঙ্গলকাব্য (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মঙ্গলকাব্য: সব প্রশ্ন ও উত্তর →