৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৪

প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?

  1. ঢাকা ও কুমিল্লা
  2. ময়মনসিংহ ও নেত্রকোণা
  3. কুমিল্লা ও নােয়াখালীসঠিক উত্তর
  4. ময়মনসিংহ ও জামালপুর

উত্তর: (গ) কুমিল্লা ও নােয়াখালী

ব্যাখ্যা

প্রাচীন সমতট বর্তমান কুমিল্লা (ত্রিপুরা) ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল।

  • সমতট নামটি বর্ণনামূলক, অর্থ তটের সমান্তরাল।
  • সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে (চতুর্থ শতক) রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ আছে।
  • হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে আসেন।
  • সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী লালমাই এলাকা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ: সব প্রশ্ন ও উত্তর →