৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
- অকাজ
- আবছায়া
- আলুনিসঠিক উত্তর
- নিখুঁত
উত্তর: (গ) আলুনি
ব্যাখ্যা
অভাব অর্থে খাঁটি বাংলা উপসর্গ 'আ' ব্যবহৃত হয়, যেমন আলুনি।
- অভাব অর্থে 'আ': আধোয়া, আলুনি, আকাঁড়া
- নিকৃষ্ট অর্থে 'আ': আগাছা, আকাঠা
- নিন্দিত অর্থে 'অ': অকাজ, অকেজো, অবেলা, অপায়া
- 'আবছায়া'-র 'আব' অস্পষ্টতা অর্থে; 'নিখুঁত'-র 'নি' নেতি অর্থে
খাঁটি বাংলা উপসর্গ (২১টি): অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
(আ, সু, বি, নি তৎসম শব্দেও পাওয়া যায়।)
একই টপিকের আরও প্রশ্ন
- 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?৩৭তম বিসিএস
- 'অপ' কী ধরনের উপসর্গ?৩০তম বিসিএস
- বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?২৭তম বিসিএস
- উপসর্গ কোনটি?২৬তম বিসিএস
- প্র, পরা, অপ-২৬তম বিসিএস
- 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-১৭তম বিসিএস