১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

  1. আরবি ভাষা থেকেসঠিক উত্তর
  2. ফরাসি ভাষা থেকে
  3. হিন্দি ভাষা থেকে
  4. উর্দু ভাষা থেকে

উত্তর: (ক) আরবি ভাষা থেকে

ব্যাখ্যা

‘লা’ না বা অভাব অর্থে আরবি উপসর্গ। উদাহরণ: লাপাত্তা, লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ।

বিদেশি উপসর্গ:

  • আরবি: আম, খাস, লা, গর, বাজে, খয়ের।
  • ফারসি: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
  • উর্দু: হর।
  • ইংরেজি: হেড, সাব, ফুল, হাফ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উপসর্গ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উপসর্গ: সব প্রশ্ন ও উত্তর →