৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

  1. দেশি উপসর্গযোগে
  2. বিদেশি উপসর্গযোগে
  3. সংস্কৃত উপসর্গযোগে
  4. কোনোটি নয়সঠিক উত্তর

উত্তর: (ঘ) কোনোটি নয়

ব্যাখ্যা

'কদ' খাঁটি বাংলা উপসর্গ, যা নিন্দিত অর্থে শব্দ গঠন করে: কদবেল, কদাকার, কদর্য। অপশনে খাঁটি বাংলা উপসর্গের উল্লেখ না থাকায় 'কোনোটি নয়' উত্তর ধরা হয়েছে।

  • সংস্কৃত বা তৎসম উপসর্গ: ২০টি (প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ)
  • খাঁটি বাংলা উপসর্গ: ২১টি (অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা)
  • বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু উপসর্গ (যেমন: বেমানান, হেড, সাব)
  • BCS Mate-এ এই প্রশ্নে ১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উপসর্গ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উপসর্গ: সব প্রশ্ন ও উত্তর →