২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩
উপসর্গ কোনটি?
- অতিসঠিক উত্তর
- থেকে
- চেয়ে
- দ্বারা
উত্তর: (ক) অতি
ব্যাখ্যা
'অতি' একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। থেকে, চেয়ে, দ্বারা অনুসর্গের উদাহরণ।
উপসর্গ: ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এমন শব্দাংশ।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ (২০টি): প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
- খাঁটি বাংলা উপসর্গ (২১টি): অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
- বিদেশি উপসর্গ: আরবি (আম, খাস, লা, গর, বাজে, খয়ের), ফারসি (কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম), উর্দু (হর), ইংরেজি (হেড, সাব, ফুল, হাফ)।
বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি তৎসম শব্দেও পাওয়া যায়।
একই টপিকের আরও প্রশ্ন
- প্র, পরা, অপ-২৬তম বিসিএস
- 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-১৭তম বিসিএস
- 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?১৫তম বিসিএস
- কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?১০ম বিসিএস
- উপসর্গযুক্ত শব্দ -৪৬তম বিসিএস
- ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?৪১তম বিসিএস