২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮

বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?

  1. উনিশ
  2. কুড়ি
  3. একুশসঠিক উত্তর
  4. বাইশ

উত্তর: (গ) একুশ

ব্যাখ্যা

বাংলা ভাষার উপসর্গ তিন ভাগে: খাঁটি বাংলা, সংস্কৃত বা তৎসম, এবং বিদেশি।

খাঁটি বাংলা উপসর্গ ২১টি: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

  • আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
  • সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উপসর্গ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উপসর্গ: সব প্রশ্ন ও উত্তর →