৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪২

বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?

  1. শামসুদ্দীন ইলিয়াস শাহ
  2. নাসিরুদ্দীন মাহমুদ শাহ
  3. আলাউদ্দিন হােসেন শাহসঠিক উত্তর
  4. গিয়াসউদ্দিন আজম শাহ

উত্তর: (গ) আলাউদ্দিন হােসেন শাহ

ব্যাখ্যা

আলাউদ্দিন হুসেন শাহ হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান। তাঁর শাসনামল ১৪৯৮ থেকে ১৫১৯ সাল পর্যন্ত। তিনি সৈয়দ হোসেন হাবসি শাসন উচ্ছেদ করে সুলতান হন এবং ‘আলাউদ্দিন হুসেন শাহ’ উপাধি গ্রহণ করেন। তিনি আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন এবং ‘বাংলার আকবর’ নামে পরিচিত।

কৃতিত্ব:

  • সামরিক বিজয়: কামরূপ ও কামতা জয়; উড়িষ্যা ও ত্রিপুরার কিছু অংশ শাসনাধীন; আরাকানীদের চট্টগ্রাম থেকে বিতাড়ন।
  • প্রশাসন: হাবসি দাসদের প্রভাবমুক্ত করে প্রশাসন সুদৃঢ় করেন।
  • নিরাপত্তা: দিল্লীর লোদী সাম্রাজ্যের আক্রমণ প্রতিহত করেন।
  • ধর্ম ও সাহিত্য: হিন্দু-মুসলমান সম্প্রীতির চেষ্টা করেন; সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর আমলে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন।
  • সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →