৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৩
আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
- ১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দে
- ১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দে
- ১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দে
- ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দেসঠিক উত্তর
উত্তর: (ঘ) ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ১৪৯৮ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন।
- হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান।
- সৈয়দ হোসেন হাবসি শাসন উচ্ছেদ করে সিংহাসনে বসেন।
- আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন।
- তাঁকে 'বাংলার আকবর' বলা হতো।
- তাঁর আমলে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন।
- সমাধি চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?৩৮তম বিসিএস
- বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?৩৭তম বিসিএস
- ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন:৩৬তম বিসিএস
- ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?৩৬তম বিসিএস
- বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?৩০তম বিসিএস
- সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী?২৯তম বিসিএস