৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৪

বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

  1. নবাব সিরাজউদ্দৌলা
  2. মুর্শিদ কুলী খানসঠিক উত্তর
  3. ইলিয়াস শাহ
  4. আলাউদ্দিন হুসেন শাহ

উত্তর: (খ) মুর্শিদ কুলী খান

ব্যাখ্যা

বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলী খান। তাঁর সময় থেকে বাংলায় নবাবি আমলের সূচনা হয়।

  • ১৭০০ সালে আওরঙ্গজেব তাঁকে 'কর তলব খান' উপাধি দিয়ে বাংলার দেওয়ান নিযুক্ত করেন।
  • ১৭১৭ সালে তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
  • অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করেন।

অন্যান্য:

  • সিরাজউদ্দৌলা: বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব।
  • আলীবর্দী খান (১৬৭৬-১৭৫৬): বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব (১৭৪০-১৭৫৬)।
  • ইলিয়াস শাহ: ইলিয়াস শাহী রাজবংশের প্রথম শাসক।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →