৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৯

বঙ্গবন্ধুকে কখন “জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?

  1. ২০ মে, ১৯৭৩
  2. ২১ মে, ১৯৭২
  3. ২২ মে, ১৯৭২
  4. ২৩ মে, ১৯৭৩সঠিক উত্তর

উত্তর: (ঘ) ২৩ মে, ১৯৭৩

ব্যাখ্যা

১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরী শান্তি পদক তুলে দেন।

মনে রাখার বিষয়:

  • শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ পদকটি দেওয়া হয়।
  • ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে মনোনীত করা হয়।
  • এই পদকটি ১৯৫০ সালে প্রবর্তিত হয়।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →