৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৫
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- যুক্তরাষ্ট্র
- সোভিয়েত ইউনিয়নসঠিক উত্তর
উত্তর: (ঘ) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
বাংলাদেশের পক্ষে ভেটো: ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে; সোভিয়েত ইউনিয়ন তিনবারই ভেটো দেয়।
- যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর পাঠায়; পাল্টা সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ভারত মহাসাগরে ৭ম নৌবহরের পিছু নেয়।
- তখন চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ছিল।
- মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-৩৭তম বিসিএস
- বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো:৩৬তম বিসিএস
- ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন-৩৬তম বিসিএস
- মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?৩৬তম বিসিএস
- বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?৩৬তম বিসিএস
- দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক-৩৫তম বিসিএস