৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?

  1. ধারা ২৬
  2. ধারা ২৭সঠিক উত্তর
  3. ধারা ২৮
  4. ধারা ২৯

উত্তর: (খ) ধারা ২৭

ব্যাখ্যা

সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

  • সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সন্নিবেশিত।
  • ২৬ নং অনুচ্ছেদ: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
  • ২৮ নং অনুচ্ছেদ: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।
  • ২৯ নং অনুচ্ছেদ: সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল: সব প্রশ্ন ও উত্তর →