৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৮
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
- নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন নাসঠিক উত্তর
উত্তর: (ঘ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
ব্যাখ্যা
কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হবেন, এটি The Representation of the People Order (RPO) এ বলা আছে।
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা (সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ):
- বাংলাদেশের নাগরিক হওয়া
- বয়স ২৫ বছর পূর্ণ হওয়া
- আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া
- দেউলিয়া ঘোষিত হলে দায় থেকে অব্যাহতি পাওয়া
- বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য ঘোষণা না করা
- ১৯৭২ সালের যোগসাজশকারী আদেশের অধীন কোনো অপরাধে দণ্ডিত না হওয়া
- আইনে উল্লিখিত নির্দিষ্ট পদাধিকারী না হওয়া
- নৈতিক স্খলনজনিত ফৌজদারী অপরাধে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে পাঁচ বছর অতিবাহিত হওয়া
একই টপিকের আরও প্রশ্ন
- আইন প্রণয়নের ক্ষমতা-৩৮তম বিসিএস
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স -৩৮তম বিসিএস
- বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?৩৫তম বিসিএস
- বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?৩১তম বিসিএস
- সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?২৭তম বিসিএস
- সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?২৬তম বিসিএস