৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

  1. ঐচ্ছিক -অনাবশ্যিকসঠিক উত্তর
  2. কুটিল-সরল
  3. কম-বেশি
  4. কদাচার-সদাচার

উত্তর: (ক) ঐচ্ছিক -অনাবশ্যিক

ব্যাখ্যা

'ঐচ্ছিক' ও 'অনাবশ্যিক' বিপরীতার্থক নয়। 'অনাবশ্যিক' শব্দটি 'আবশ্যিক'-এর বিপরীত এবং 'ঐচ্ছিক'-এর সমার্থক।

  • ঐচ্ছিক: ইচ্ছাধীন; optional।
  • আবশ্যিক: বাধ্যতামূলক; compulsory।
  • অনাবশ্যিক: আবশ্যক নয় এমন।

বাকি জোড়াগুলো বিপরীতার্থক: কুটিল-সরল, কম-বেশি, কদাচার (দুর্নীতি)-সদাচার (ভালো আচরণ)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বিপরীতার্থক শব্দ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বিপরীতার্থক শব্দ: সব প্রশ্ন ও উত্তর →