৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১
যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
- মাত্রাবৃত্ত
- অক্ষরবৃত্ত
- মুক্তক
- স্বরবৃত্তসঠিক উত্তর
উত্তর: (ঘ) স্বরবৃত্ত
ব্যাখ্যা
স্বরবৃত্ত ছন্দ এমন ছন্দ যেখানে যুক্তাক্ষর ও বদ্ধাক্ষর উভয়ই এক মাত্রা গণনা করা হয়।
- এ ছন্দ বাংলা ভাষার হসন্ত উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ; রবীন্দ্রনাথ একে 'হসন্তের ছাঁচ' বলেছেন।
- মূল পর্ব চার মাত্রার এবং প্রতি পর্বের শুরুতে প্রবল শ্বাসাঘাত থাকে; ফলে ছন্দ দ্রুত ও সবল।
- ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ ও প্রাকৃত বাংলা ছন্দ নামেও পরিচিত।
- প্রাচীন ছড়াগুলো স্বরবৃত্তে রচিত; এর ভাব লঘু ও চপল।
একই টপিকের আরও প্রশ্ন
- সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?৩১তম বিসিএস
- বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?৩০তম বিসিএস
- বাংলা ছন্দ কত রকমের?২৫তম বিসিএস
- 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-২৫তম বিসিএস
- যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-১৭তম বিসিএস