৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২
কোনটি মৌলিক শব্দ?
- মানব
- গোলাপসঠিক উত্তর
- একাঙ্ক
- ধাতব
উত্তর: (খ) গোলাপ
ব্যাখ্যা
মৌলিক শব্দ হলো যা বিশ্লেষণ করলে বা ভাঙলে অর্থ হয় না; গোটা শব্দটিই স্বয়ংসিদ্ধ ও অবিভাজ্য। যেমন: মা, পা, ঘোড়া, উট, বউ, গোলাপ, নাক, লাল, শাল, তিন, লতা।
সাধিত শব্দ হলো যার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে; উপসর্গ, প্রত্যয় বা সমাসের মাধ্যমে তৈরি। যেমন: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত। শব্দের দ্বিত্বেও সাধিত শব্দ হয়, যেমন: ফিসফিস, ধুমাধুম।
মানব, একাঙ্ক ও ধাতব সাধিত শব্দ।
একই টপিকের আরও প্রশ্ন
- শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-১৭তম বিসিএস
- মৌলিক শব্দ কোনটি?১৪তম বিসিএস
- কোনটি তদ্ভব শব্দ?১০ম বিসিএস
- যোগরূঢ় শব্দ কোনটি?৪৬তম বিসিএস
- নিচের কোনটি যৌগিক শব্দ?৪৫তম বিসিএস
- 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?৪৪তম বিসিএস