৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০

নিচের কোনটি যৌগিক শব্দ?

  1. প্রবীণ
  2. জেঠামি
  3. সরোজ
  4. মিতালিসঠিক উত্তর

উত্তর: (ঘ) মিতালি

ব্যাখ্যা

যৌগিক শব্দ হলো যেসব শব্দের গঠনে অর্থ পরিবর্তিত হয় না, মূল শব্দ ও উপাদানের অর্থ মিলিয়েই শব্দের অর্থ হয়।

মিতা + আলি = মিতালি; অর্থ সখ্য, বন্ধুত্ব।

  • প্রবীণ ও জেঠামি রূঢ়ি শব্দ।
  • সরোজ যোগরূঢ় শব্দ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শব্দের শ্রেণিবিভাগ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শব্দের শ্রেণিবিভাগ: সব প্রশ্ন ও উত্তর →