৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

কোনটি বাগধারা বোঝায়?

  1. চৈত্র সংক্রান্তি
  2. পৌষ সংক্রান্তি
  3. শিরে সংক্রান্তিসঠিক উত্তর
  4. শিব-সংক্রান্তি

উত্তর: (গ) শিরে সংক্রান্তি

ব্যাখ্যা

'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ: আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি।

অন্য শব্দের অর্থ:

  • চৈত্রসংক্রান্তি - চৈত্র মাসের শেষ দিন; এদিন বাঙালি হিন্দুরা শিবের পূজা করে।
  • পৌষ সংক্রান্তি - পৌষ মাসের শেষ দিনে পিঠা খাওয়ার বাঙালি উৎসব।
  • শিব সংক্রান্তি - হিন্দুদের একটি পূজা বিশেষ।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

  • অকাল কুষ্মাণ্ড - অপদার্থ
  • অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে
  • আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা
  • আকাশের চাঁদ - দুর্লভ বস্তু
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন: সব প্রশ্ন ও উত্তর →